তেজগাঁও রেললাইনে পানি, সতর্কতার সঙ্গে ট্রেন চালানোর নির্দেশ

by Abid vs36

টানা ভারী বর্ষণের ফলে রাজধানীর তেজগাঁও এলাকায় রেললাইনের কয়েকটি স্থান পানিতে তলিয়ে গেছে। বড় ধরনের কোনো দুর্ঘটনা এড়াতে ও যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে চালকদের সতর্কতার সাথে ট্রেন চালানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

রোববার (১২ জুলাই) বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগ থেকে এই সতর্কতামূলক নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞাপন
banner

ঢাকা রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক এ বি এম কামরুজ্জামান জানান, অতিরিক্ত বৃষ্টির কারণে তেজগাঁও এলাকার দু-একটি স্থানে রেললাইনের ওপর পানি উঠে গেছে। তবে এখনই ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। ঝুঁকিমুক্ত ট্রেন চলাচল বজায় রাখতে চালকদের বেশ কিছু বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। কোথাও ঝুঁকি বা পানি বেশি দেখলে অত্যন্ত ধীর গতিতে ট্রেন চালাতে বলা হয়েছে। এমনকি প্রয়োজনবোধে ট্রেন থামিয়ে ট্র্যাক বা লাইন পরীক্ষা-নিরীক্ষা করার পর ট্রেন চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

এদিকে রেললাইনে পানি ওঠার পাশাপাশি এই সতর্কতামূলক পদক্ষেপের কারণে ট্রেন চলাচলের গতি কিছুটা কমেছে এবং শিডিউলে সামান্য বিলম্ব ঘটছে বলে জানিয়েছেন ঢাকা রেলওয়ে স্টেশন ও পরিচালনা বিভাগের কর্মকর্তারা।

রেলসূত্র জানায়, স্বাভাবিক সময়ে ওই নির্দিষ্ট এলাকায় ট্রেন ঘণ্টায় ৫০ থেকে ৭০ কিলোমিটার গতিতে চলাচল করলেও পরিস্থিতি বিবেচনায় বর্তমানে সর্বোচ্চ ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিসীমা মেনে ট্রেন চালানো হচ্ছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222