উত্তরার সড়ক এড়িয়ে চলার পরামর্শ

by Masudul Kadir

নিজস্ব প্রতিবেদক :: রাজধানীর উত্তরার সড়ক এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগ। বুধবার (১৫ জুলাই) এক বার্তায় এ তথ্য জানিয়েছে তারা।

বার্তায় বলা হয়, বর্তমানে উত্তরা বিএনএস টাওয়ারের সামনে এবং ইসিবি চত্বরের উভয় পাশে সড়ক অবরোধ করে আন্দোলন চলমান থাকায় সংশ্লিষ্ট সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে।

বিজ্ঞাপন
banner

এর ফলে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের এয়ারপোর্টমুখী অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যানবাহনের দীর্ঘ সারি এরই মধ্যে কুড়িল ফ্লাইওভার পর্যন্ত পৌঁছে গেছে।

এতে আরও বলা হয়, নাগরিকদের সম্ভব হলে বিকল্প সড়ক ব্যবহার করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

ট্রাফিক পুলিশ পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222