6
নিজস্ব প্রতিবেদক :: রাজধানীর হাজারীবাগে একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করছে।
শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৩টার পর এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
তিনি জানান, কামরাঙ্গীরচরের মাদবর বাজারে থাকা একটি জুতার কারখানায় আগুন লেগেছে। তারা বিকেল ৩টা ১২ মিনিটে আগুন লাগার খবর পান। পরে আগুনের খবর পেয়ে কামরাঙ্গীরচর ফায়ার স্টেশন থেকে ৩টা ৩৫ মিনিটে দুটি ইউনিট ছুটে যায়। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।
তবে কী কারণে ও কীভাবে আগুন লেগেছে তা জানা যায় নি। আগুনে এখনো ক্ষয়ক্ষতি ও হতাহতের পরিমাণ জানা যায়নি।
