জুলাইয়ের সকল শহীদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত খেলাফত মজলিসের 

by hsnalmahmud@gmail.com

ঢাকা ১৭ জুলাই ২০২৬: আজ বাদ জুম্মা বায়তুল মোকাররম উত্তর গেইটে খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ শাখার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষে ৩৬দিনব্যাপী কর্মসূচির অংশ হিসাবে শহীদ আবু সাঈদসহ জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শাখা সভাপতি অধ্যাপক মাওলানা আজীজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম-মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল।

বিজ্ঞাপন
banner

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম-মহাসচিব অধ্যাপক আবদুল জলিল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ জহিরুল ইসলাম, মহানগরী উত্তর সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হক, কেন্দ্রয়ী নির্বাহী সদস্য আমির আলী হাওলাদার, মহানগরী দক্ষিণের সহসাধারণ সম্পাদক হুমায়ুন কবির আজাদ, মুন্সি মোস্তাফিজুর রহমান ইরান, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ সেলিম হোসাইন, মাওলানা ড. মারুফ বিল্লাহ, মুহাম্মদ গিয়াস উদ্দিন, এ্যাডভোকেট এনায়েত রাব্বি একরাম, ছাত্র মজলিস মহানগরী দক্ষিণ সভাপতি সাইফুদ্দিন আহমদ প্রমুখ।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222