কামরাঙ্গীরচরের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে

by Masudul Kadir

নিজস্ব প্রতিবেদক :: রাজধানীর কামরাঙ্গীরচরের জুতার কারখানায় লাগা আগুন প্রায় ৪০ মিনিটের ব্যবধানে নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করেছে।

শুক্রবার (১৭ জুলাই ২০২৬) বিকেল ৪টায় বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদর দফতরের ডিউটি অফিসার রোজিনা খাতুন।

বিজ্ঞাপন
banner

তিনি জানান, কামরাঙ্গীরচরের মাদবর বাজারে থাকা একটি জুতার কারখানায় আগুন লেগেছে। তারা বিকেল ৩টা ১২ মিনিটে আগুন লাগার খবর পান। পরে আগুনের খবর পেয়ে কামরাঙ্গীরচর ফায়ার স্টেশন থেকে ৩টা ৩৫ মিনিটে দুটি ইউনিট ছুটে যায়। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

তিনি আরও জানান, কামরাঙ্গীরচরের আচাওয়ালাঘাটের কারবালার মোড়ে থাকা টিন সেডের একটি জুতার কারখানায় আগুনটি লেগেছিল। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে ৩টা ৪৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এতে কেউ হতাহত হয়নি।

তবে কী কারণে ও কীভাবে আগুন লেগেছে তা জানা যায়নি। আগুনে এখনো ক্ষয়ক্ষতি ও হতাহতের পরিমাণ জানা যায়নি।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222