বিশ্বকাপ ফাইনালের দিনে ঢাবিতে নিয়ন্ত্রিত থাকবে বহিরাগত প্রবেশ

by Fatih Work

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করতে রোববার (১৯ জুলাই) সন্ধ্যা থেকে ২০ জুলাই ভোর পর্যন্ত অতিথি ও সাধারণ যানবাহনের প্রবেশ নিয়ন্ত্রণ করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ শনিবার (১৮ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৯ জুলাই সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে ২০ জুলাই ভোর ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ছাড়া অন্য কোনো বহিরাগত অতিথির ক্যাম্পাসে প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে।

বিজ্ঞাপন
banner

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, এই সময়সীমার মধ্যে শাহবাগ, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড ও নীলক্ষেত প্রবেশপথ দিয়ে শুধু বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন এবং জরুরি সেবার যানবাহন (যেমন অ্যাম্বুলেন্স, চিকিৎসক ও রোগীবাহী যান, সাংবাদিক, রাইড-শেয়ারিং, খাবার সরবরাহকারী যান, অনলাইন শপিং বাহন ও অন্যান্য সরকারি যানবাহন) ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে। এগুলো ছাড়া অন্য সব সাধারণ যানবাহনের প্রবেশ ও চলাচল সম্পূর্ণ নিয়ন্ত্রিত থাকবে। তবে বিকল্প রুট হিসেবে পলাশী থেকে দোয়েল চত্বর হয়ে হাইকোর্ট মোড় পর্যন্ত সড়কটি সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত থাকবে। এ ছাড়া গণপরিবহন ও ভারী যানবাহনের প্রবেশাধিকার আগের নিয়মেই নিয়ন্ত্রিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে সাময়িক এই ব্যবস্থা গ্রহণে সবার সহযোগিতা চেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222