ধর্ম প্রতিমন্ত্রী পদে লিংকন নয়, দাবি সচেতন ওলামা সমাজের

by hsnalmahmud@gmail.com

আজ ২১ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রাজধানীর পল্টনে সচেতন ওলামা সমাজের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

মুফতি আব্দুল্লাহ ইয়াহ‌ইয়ার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন মাওলানা আবু আম্মার আব্দুল্লাহ, মুফতি সালাউদ্দিন, মুফতি ইয়াকুব ওসমানী, মুফতি ইমরানুল বারী সিরাজী, মুফতি হেদায়াতুল্লাহ ফয়েজী, মুফতি ওমর ফারুক যুক্তিবাদী, হাফেজ কারী ইলিয়াস লাহোরী, মুফতি মাসুম বিন আবু বকর, মুফতি মোজাম্মেল হক সাঈদ, মুফতি ইয়ামিন আজমী, মোহাম্মদ হক প্রমুখ।

বিজ্ঞাপন
banner

মুফতি আফজাল হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচকগণ বলেন, বৃহৎ জনগোষ্ঠী লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে দেখতে চায় না, বিতর্কিত এই ব্যক্তির পরিবর্তে একজন সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিকে ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার জন্য সরকারের প্রতি তারা অনুরোধ জানান।

প্রয়োজনে উপযুক্ত ব্যক্তি নির্বাচনে দেশের শীর্ষ ওলামায়ে কেরামের সাথে পরামর্শ বৈঠকে বসার আহ্বান জানান সচেতন ওলামা সমাজ।

বক্তাগণ বলেন, একজন বিতর্কিত ব্যক্তিকে ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে কোনভাবেই মেনে নেয়া হবে না। সরকারের উচিত পরিস্থিতি অনুকূলে থাকতেই সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা। আজকে শপথের পূর্বেই সরকারকে সিদ্ধান্ত পরিবর্তনের জন্য জোর দাবি জানান বক্তাগণ। অন্যথায় আগামীকালকেই কঠোর প্রতিবাদ কর্মসূচি নিতে তারা বাধ্য হবেন।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222