ফ্যাসিবাদের বিচার কার্যকর, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ এবং গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির সহনীয় মূল্য নির্ধারণের দাবিতে আগামীকাল শুক্রবার বাদ জুমা (৯ অক্টোবর) বিক্ষোভ মিছিল করবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ।
শুক্রবার (৯ অক্টোবর) বাদ জুমা রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
কর্মসূচিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন।
আয়োজকরা জানান, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ, ফ্যাসিবাদের বিচার কার্যকর এবং গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির মূল্য জনগণের সহনীয় পর্যায়ে নির্ধারণের দাবিতে এ কর্মসূচি পালন করা হবে।
