বাংলাদেশ সফরে আসছেন রাজনীতিবিদ, জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান।
২৩ জানুয়ারি সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ দারুসসালাম ও দারুল হাদীস লাফনাউট (গোয়াইনঘাট) মাদরাসার দুই দিনব্যাপী ৪৭ সালা দস্তারবন্দী মহাসম্মেলনের ২য় দিনে তিনি অংশ গ্রহণ করবেন।
মাদরাসাটির আস-সালাম ফুযালা পরিষদের প্রচার সম্পাদক মাওলানা গোলাম আম্বিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অনেকদিন থেকে পাকিস্তানের ফজলুর রহমানের সাথে যোগাযোগ চলছে, মাওলানা দাওয়াতও গ্রহণ করেছেন, কিন্তু জরুরি কাগজপত্রগুলো হাতে না পাওয়ায় বিষয়টি নিশ্চিত হতে পারিনি। আমরা আশা করি, রাষ্ট্রীয় বা একান্ত কোনো বিপদ না পড়লে যথাসময়ে তিনি উপস্থিত হবেন, ইনশাআল্লাহ।
মাওলানা ফজলুর রহমান জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি, বৈশ্বিক রাজনীতিতেএকজন রাজনীতিবিদ ও পাওয়ারফুল মুসলিম লিডার হিসেবে বিশ্বব্যাপী তার সুনাম ও সুখ্যাতি রয়েছে। তিনি পাকিস্তানের মুফতি মাহমুদ রহ. এর যোগ্য উত্তরসূরী (ছেলে)। মাওলানা ফজলুর রহমান ২০০৪-২০০৭ এ পাকিস্তানের বিরোধী দলীয় প্রধান ছিলেন। তিনি ২০১১ সালের পরে এই প্রথম বাংলাদেশে আসছেন।
এমএনএকে/
