ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় অনুষ্ঠিত

by Fatih Work

আগামী জাতীয় সংসদ নির্বাচনে একটি আসনে ইসলামী দলসমূহের একজন প্রার্থী করার বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিস নেতৃবৃন্দের যৌথ মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

আজ ২ ফেব্রুয়ারী (রবিবার) বাদ মাগরিব ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মুহাম্মাদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীর সভাপতিত্বে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন
banner

এতে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন এর সাথে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মুফতী শরাফ উদ্দীন, মাওলানা তাফাজ্জুল হোসেন মিয়াজী, মাওলানা ফয়সাল আহমদ ও মাওলানা আবুল হাসানাত জালালী।

ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম ও কে এম আতিকুর রহমান।

সভায় উভয় দলের নেতৃবৃন্দ, আগামী জাতীয় নির্বাচনে ইসলামিক ও দেশপ্রেমিক দলসমূহের ঐক্যবদ্ধ প্লাটফর্ম তৈরি করে জাতীয় নির্বাচনে অংশগ্রহণের জন্য নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে ঐক্যমত পোষণ করেন।

এএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222