145
রমজানে বেশ জনপ্রিয় শরবতে মহব্বত। এটি আসলে এক ধরণের মিষ্টি ও সুস্বাদু গোলাপ-দুধের শরবত। এই পানীয়র সুনির্দিষ্ট কোনো ইতিহাস নেই বললেই চলে। তবে এটি উত্তর ভারতের দিল্লি ও লক্ষ্ণৌ অঞ্চলে দীর্ঘদিন ধরে জনপ্রিয়। ধারণা করা হয়, মুঘল আমল থেকে বিভিন্ন ধরণের শরবতের প্রচলন শুরু হয়, সেখান থেকেই এই শরবতের আবির্ভাব।
উপকরণ:
- দুধ – ১ লিটার
- চিনি – ৩-৪ টেবিল চামচ
- গোলাপ সিরাপ (রুহ-আফজা) – ১/২ কাপ
- সাবুদানা – ২ টেবিল চামচ (ভেজানো)
- তরমুজ – ১ কাপ (কিউব)
- বেসিল সিডস – ১ টেবিল চামচ (ভিজানো)
- বরফ কুচি
প্রস্তুত প্রণালি: ১. দুধ ঠান্ডা করে চিনি, গোলাপ সিরাপ মিশান। ২. সাবুদানা, বেসিল সিডস, তরমুজ কিউব মেশান। ৩. বরফ কুচি দিয়ে ফ্রিজে ঠান্ডা করুন। ৪. গ্লাসে পরিবেশন করুন।
এনএ/
