আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় আবারও বাংলাদেশি বিচারক

by Fatih Work

তুরস্কে অনুষ্ঠিতব্য বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় আবারও বিচারক হিসেবে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশের খ্যাতিমান কারী শাইখ আহমাদ বিন ইউসুফ আযহারী।

আগামীকাল শুক্রবার (২৫ এপ্রিল) সকালে তিনি ঢাকা ত্যাগ করবেন।

বিজ্ঞাপন
banner

প্রতিযোগিতাটি আগামী ২৬ এপ্রিল থেকে শুরু হয়ে চলবে ২ মে পর্যন্ত। তুরস্কের গাজিয়ান্তেপ শহরে আয়োজিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচিত হাফেজ ও কারীগণ হিফজ ও কিরাত বিভাগে অংশ নেবেন।

প্রতিযোগিতা শেষে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান আঙ্কারায় প্রেসিডেন্ট প্যালেসে বিচারকমণ্ডলী ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন।

আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইকরা)-এর প্রেসিডেন্ট এবং মা’হাদুল কিরাত বাংলাদেশ-এর পরিচালক কারী আহমাদ বিন ইউসুফ এর আগেও এই প্রতিযোগিতায় বিচারক হিসেবে অংশ নিয়েছেন। ২০১৮ সালে তিনি প্রথম বাংলাদেশি হিসেবে তুরস্ক আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিচারকের আসনে অধিষ্ঠিত হন।

কারী আহমাদ ইউসুফ আগামী ৩ মে সকালে দেশে ফেরার কথা রয়েছে। বিশুদ্ধ তিলাওয়াতের এই সাধক বাংলাদেশের অন্যতম খ্যাতিমান কারী মুহাম্মাদ ইউসুফ রহ.-এর জ্যেষ্ঠপুত্র। তার এ সফরকে বাংলাদেশি কিরাত ও হিফজ চর্চার আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।

এনএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222