বাংলাদেশী শ্রমিকের বিদায়ে বিমানবন্দরে মালয়েশিয়ান মালিকের কান্না

by Nur Alam Khan

ইসমাইল রাহমানি, মালয়েশিয়া প্রতিনিধি >>

দীর্ঘ প্রায় ১৮ বছর সততা ও নিষ্ঠার সাথে কাজ করার পর নিজ দেশে ফিরে যাচ্ছে একদল বাংলাদেশী শ্রমিক ।

বিজ্ঞাপন
banner

মালয়েশিয়ার একটি বাগানে দীর্ঘদিন ধরে কাজ করছিলেন তারা। তাদের কাজের দক্ষতা, সততা ও নিষ্ঠা মালয়েশিয়ান মালিক মোস্তফা কামালকে মুগ্ধ করেছে। তারা নিজেদের কাজের দক্ষতা ও বিশ্বস্ততার মাধ্যমে মালিকের আস্থা অর্জন করেন।

কাজের পারমিট শেষ হয়ে যাওয়ায় তাদের ফিরে যেতে হচ্ছে স্বদেশের মাটিতে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) তাদের বিদায় জানাতে কুয়ালালামপুর এয়ারপোর্টে আসেন মালিক মোস্তফা কামাল। শ্রমিকদের বিদায় মুহূর্তে কান্নায় ভেঙে পড়েন তিনি। শ্রমিকরাও নিজেদের চোখের পানি ধরে রাখতে পারেনি। এ সময় মালিক ও শ্রমিকদের মাঝে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

দীর্ঘ দেড় যুগ ধরে কাজের সুবাদে মালিক-শ্রমিক সম্পর্ক নয়, যেন তাদের মাঝে ছিল পরিবারিক বন্ধন। তাদের এই বিদায়ী দৃশ্য দেখে আবেগপ্রবণ হয়ে যান উপস্থিত অনেকে।

মালিক মোস্তফা কামাল সামাজিক যোগাযোগমাধ্যমে বিদায়ের ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘দীর্ঘ ১৮ বছর যাবত একদল শ্রমিক আমার বাগানে আস্থার সাথে কাজ করেছে। তাদের সততা, নিষ্ঠা ও অক্লান্ত পরিশ্রমের ফলেই আমি সফলতা অর্জন করেছি। আজ তাদের বিদায় জানাতে খুব কষ্ট হচ্ছে। চোখের অশ্রু ধরে রাখতে পারিনি। তাদের এ অবদান আমি কোনোদিন ভুলবো না।

তার এই ভিডিও বার্তাটি প্রকাশিত হওয়ার পর মুহূর্তেই ছড়িয়ে পড়ে। শ্রমিকের প্রতি তার মানবিক আচরণ দেখে নেটিজেনরা প্রশংসা করেছেন।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222