ভারতে পালানোর সময় বেনাপোলে আটক আ.লীগ নেতা

by Fatih Work

বেনাপোল (যশোর) প্রতিনিধি:

যাত্রী সেজে ভারতে পালানোর চেষ্টাকালে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি. এম. শাহাবুদ্দিন আজমকে গ্রেফতার করেছে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ।

বিজ্ঞাপন
banner

মঙ্গলবার (১০ জুন) সকাল ১১টার দিকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।

ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন, ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন আজম। সেই অনুযায়ী ইমিগ্রেশন পয়েন্টে নিরাপত্তা জোরদার করা হয়। নির্ধারিত সময় সকালে তিনি যাত্রী হিসেবে তার পাসপোর্ট (নম্বর: B00073948) জমা দিলে যাচাই-বাছাই শেষে পুলিশ তাকে গ্রেফতার করে।

আটককৃত আজম গোপালগঞ্জ সদর উপজেলার বিনাপানি গার্লস স্কুল রোড এলাকার মৃত মইনুদ্দিনের ছেলে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন মুন্সি বলেন, “জি. এম. শাহাবুদ্দিন আজমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ঢাকার যাত্রাবাড়ী থানায় ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর দায়ের হওয়া একটি হত্যা মামলায় তিনি এজাহারভুক্ত আসামি (মামলা নম্বর: ৫২)। মামলাটি দণ্ডবিধির ৩০২/১১৪/১০৯ ধারায় দায়ের করা হয়েছে। এছাড়া গোপালগঞ্জ সদর থানায় আরেকটি মামলাও রয়েছে, যার নম্বর ২৪, তারিখ ১৭/০৯/২০২৪। উক্ত মামলার ধারা ১৪৭/১৪৮/১৪৯/৩৩১/৩০২/১০৯/১০৪।”

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, আজমকে প্রাথমিকভাবে থানায় হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে গোপালগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

এনএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222