কুর্মিটোলা হাসপাতালে নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো বাস, নিহত ১, আহত অন্তত ২০

by Abid vs36

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই একজন নিহত এবং শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

রোববার (২৬ জুলাই) রাতে এয়ারপোর্ট রোডে অবস্থিত হাসপাতালটির মূল ফটকের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন
banner

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দ্রুতগতির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আচমকা কুর্মিটোলা জেনারেল হাসপাতালের মূল ফটক পেরিয়ে প্রাঙ্গণে ঢুকে পড়ে। এ সময় বাসটির সজোরে ধাক্কায় প্রাঙ্গণে থাকা পথচারী ও দর্শনার্থীরা মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হন। বাসের তান্ডবে হাসপাতালের গেট সংলগ্ন গ্যাসের কন্ট্রোল রুমের সীমানা দেয়াল গুঁড়িয়ে যায়।

ঘটনার পরপরই স্থানীয় জনতা ও হাসপাতালের কর্মীরা উদ্ধার কাজে অংশ নেন। আহতদের দ্রুত উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। এই মর্মান্তিক দুর্ঘটনার ফলে ব্যস্ততম বিমানবন্দর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, যা নিরসনে ট্রাফিক পুলিশ কাজ করছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222