শাহবাগে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ মিছিল

by Abid vs36

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু), ইনকিলাব মঞ্চ, ছাত্রশিবির, ছাত্রশক্তি ও বাম ছাত্রসংগঠনের নেতৃবৃন্দের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ মিছিল করেছে ইনকিলাব মঞ্চ। মঙ্গলবার (৪ আগস্ট) রাতে রাজধানী ঢাকার ব্যস্ততম শাহবাগ চত্বরে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে নেতৃত্ব দেন ইনকিলাব মঞ্চের নবনির্বাচিত আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের এবং সদস্য সচিব ফাতিমা তাসনীম জুমা। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘ছাত্রদলের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘দালালী না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘জগন্নাথের রক্ত, বৃথা যেতে পারে না’, ‘কে বলে রে হাদি নাই, হাদি সারা বাংলায়’ এবং ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’ প্রভৃতি স্লোগানে শাহবাগ এলাকা মুখরিত করে তোলেন।

বিজ্ঞাপন
banner

সংগঠনের পক্ষ থেকে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত হস্তান্তর, আবাসন সংকট নিরসনসহ বিভিন্ন ন্যায্য ও যৌক্তিক দাবি আদায়ের আন্দোলনে ছাত্রদলের সন্ত্রাসীরা ন্যক্কারজনক ও কাপুরুষোচিত হামলা চালিয়েছে। এছাড়া পৃথক দুটি ক্যাম্পাসেও অতর্কিত হামলা চালানো হয়েছে বলে তারা অভিযোগ করেন।

বিক্ষোভ মিছিল শেষে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, তারা অত্যন্ত শান্তিপূর্ণভাবে তাদের প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করতে চান। এ সময় তিনি মিছিলে অংশগ্রহণকারী সকল নেতাকর্মী ও সাধারণ ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে আহ্বান জানান, কেউ যেন কোনো ধরনের উসকানি বা প্রতিপক্ষের পাতা ফাঁদে পা না দেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222