ঢাকায় চলছে জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন

by hsnalmahmud@gmail.com

চিফ রিপোর্টার>>

ঢাকায় শুরু হয়েছে জাতীয় ওলামা-মাশায়েখ কনভেনশন। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টায় এ সম্মেলন শুরু হয়। সম্মেলনের আয়োজন করেছে ঈমান-আকিদা সংরক্ষণ কমিটি।

বিজ্ঞাপন
banner

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। ইতোমধ্যে সম্মেলনে উপস্থিত হয়েছেন বিশেষ অতিথি মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, মাওলানা আব্দুল আউয়াল (পীর সাহেব-ডি.আই.টি.), আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী। এছাড়া মাওলানা আব্দুর রউফ ইউনসুফী, মাওলানা মুহিউদ্দিন রাব্বানী, মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, মুফতি সাখাওয়াত হুসাইন রাজী ও মুফতি সালাউদ্দিনসহ দেশের বিভিন্ন এলাকার ওলামা-মাশায়েখ ও ধর্মীয় ব্যক্তিরা এতে অংশ নিয়েছেন।

আয়োজক সূত্র জানায়, আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকিদা-বিশ্বাস সংরক্ষণে গণসচেতনতা সৃষ্টি, ঈমানবিরোধী ও শিরকি সংস্কৃতি প্রতিরোধ এবং সংসদে পাস হওয়া ট্রান্সজেন্ডার আইন বাতিলের দাবিতে বিভিন্ন কর্মসূচি ও দাবিতে এ সম্মেলন।

এতে দেশের ধর্মীয় অঙ্গনের বিভিন্ন বিষয়, ঈমান-আকিদা সংরক্ষণ এবং ধর্মীয় মূল্যবোধ রক্ষায় করণীয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222