দৌলতদিয়ায় ধরা পড়ল ১১ কেজির ‘ঢাই মাছ’, ৫৮ হাজারে বিক্রি

by Masudul Kadir

রাজবাড়ী প্রতিবেদক :: রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়ার পদ্মা নদীতে ধরা পড়া ১১ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি ঢাই মাছ বিক্রি হয়েছে ৫৮ হাজার ৩০০ টাকায়।

মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) দুপুরে চট্টগ্রামের জাহাঙ্গীর চৌধুরী নামে এক সৌদিআরব প্রবাসী মাছটি ৫ হাজার ৪০০ টাকা কেজি দরে কিনে নেন।

বিজ্ঞাপন
banner

এরআগে সকালে মাছটি রাজবাড়ীর দৌলতদিয়ার কলাবাগান এলাকার পদ্মা নদীতে ধরা পড়ে। এরপর দৌতদিয়ার ইউনুস মন্ডলের আড়ত থেকে মাছটি উন্মুক্ত নিলামের মাধ্যমে দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ ৫ হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ৫৭ হাজার ২৪০ টাকায় কিনে নেন।

এ সময় মাছটি একনজর দেখতে ভিড় জমায় স্থানীয়রা।

মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ বলেন, ‘ঢাই খুব সুস্বাদু মাছ। এ মাছ সচরাচর পাওয়া যায় না। গত বছর ২২ কেজি ৬০০ গ্রামের একটি পেয়েছিলাম এবং মঙ্গলবার পেলাম ১০ কেজি ৮০০ গ্রামের একটি। মাছটি কেনার পর অনলাইনে যোগাযোগ করে কেজিতে ১০০ টাকা লাভে চট্টগ্রামের এক সৌদি প্রবাসীর কাছে বিক্রি করেন।’

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222