মহিলা কারাগার থেকে নারী বন্দির পলায়ন : ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

by Fatih Work

গাজীপুর প্রতিনিধি :: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে দেওয়াল টপকে পালিয়েছেন এক নারী বন্দি। এ ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে তিন মেট্রন ও চার নারী কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে দায়িত্ব পালনে গাফিলতির প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।

শনিবার (১৮ জুলাই) সাতজনকে বরখাস্তের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি) মো. জান্নাতুল ফরহাদ।

বিজ্ঞাপন
banner

সাময়িক বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন- মেট্রন লায়লা আনজুমান সুমি, মেরিনা ও রেহেনা এবং নারী কারারক্ষী শায়লা, শারমিন, জেমি ও আসমা।

কারাসূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত থেকে রিম্পা নামে এক আসামিকে খুঁজে পাচ্ছে না কারা কর্তৃপক্ষ। কাশিমপুর মহিলা কারাগারের কয়েকজন মহিলা কারারক্ষী, মেট্রনসহ কয়েকজন কারাগার নিয়ন্ত্রণ করেন৷ তাদের সঙ্গ দেয় তিনজন আসামি। কারা নিয়ম অনুয়ায়ী বিকাল ৫টার মধ্যে আসামিদের লকআপ করার কথা থাকলেও বৃহস্পতিবার রাতে নিয়ম মানেনি৷ এই সুযোগে তিন মাস সাজাপ্রাপ্ত রিম্পা নামের আসামি দেওয়াল টপকে পালিয়ে যায়৷ এ ঘটনায় কারা কর্তৃপক্ষ গাজীপুর মহানগরীর কোনাবাড়ি থানায় একটি মামলা করেন৷

এ বিষয়ে জানতে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ও জেলারকে মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222