মাইলস্টোন নিহতদের প্রতি সম্মান-দোয়ার আহ্বান

স্কুলে বিমান বিধ্বস্তের বছরপূর্তি

by Masudul Kadir

নিজস্ব প্রতিবেদক :: ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান মঙ্গলবার ((২১ জুলাই ২০২৬) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতের বলেছেন, গত বছরের এই দিন জাতির ইতিহাসে এক বেদনাবিধুর দিন। ঐদিন দুপুর সোয়া একটার দিকে উত্তরার মাইলস্টোন স্কুলের ওপরে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। যাতে ওই স্কুলের শুধু শিক্ষার্থীদের মধ্যেই মৃত্যু হয় ২৮ শিশুর। এর সঙ্গে যুদ্ধবিমানটির পাইলট, স্কুলটির শিক্ষক-কর্মচারী ও অভিভাবকের মৃত্যু যোগ করলে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়ায় ৩৬ জনে।

একই দিনে একই সাথে এতগুলো শিশুর মৃত্যু কল্পনাতীত বেদনা ও কষ্টের। সেই ঘটনার আজকে বর্ষপূর্তি হচ্ছে। আমরা তাদের জন্য দোয়া করি এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনার পূনর্ব্যক্ত করছি। যারা আহত হয়েছে তাদের জন্য আমাদের সমবেদনা জানাচ্ছি।

বিজ্ঞাপন
banner

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, এই দুর্ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিলো। তার প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। সংবাদ মাধ্যমের বরাতে যে তথ্য জানা যাচ্ছে তাতে আরো সতর্কতার প্রয়োজন ছিলো বলে ধারণা করা যাচ্ছে। তবে এই দুর্ঘটনাকে দুর্ঘটনা হিসেবেই সবাই দেখছে। সেখানে সরকারের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ হলে বিষয়টি সুন্দর হতো। তদন্ত প্রতিবেদনে কোন ধরণের অসতর্কতা বা প্রয়োজনীয় সতর্কতার ঘাটতি পরিলক্ষিত হলে তারও সুরাহা করতে হবে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222