সিজেপির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অচল, মোদিকে দায়ী করলো ডিপকে

by Fatih Work

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজেদের অফিশিয়াল অ্যাকাউন্ট নিষ্ক্রিয় বা অচল করে দেওয়ার অভিযোগ তুলেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ ডিপকে। এ ঘটনায় সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার সরকারকে দায়ী করেছেন তিনি। বুধবার (২২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় ডিপকে এই চাঞ্চল্যকর দাবি করেন।

অভিজিৎ ডিপকে জানান, শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলন থেকে তাদের নজর সরাতে এবং কণ্ঠ স্তব্ধ করতেই পরিকল্পিতভাবে সিজেপির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অচল করা হয়েছে। অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যাওয়ার পর এক্স-এ দেওয়া সংক্ষিপ্ত পোস্টে ক্ষোভ ও বিরক্তি প্রকাশ করে কেন্দ্রকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, ‘ভীরুর দল’।

বিজ্ঞাপন
banner

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনরত এই প্ল্যাটফর্মটি অতি অল্প সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তরুণ প্রজন্মের বিপুল সমর্থনের কারণে সরকার ভীত হয়ে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সামাজিক মাধ্যমের স্বাভাবিক গতি ব্যাহত করছে বলে সংগঠনটির সমর্থকরা মনে করছেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222