অটোরিকশা-ভটভটি মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত, আহত ৩

by hsnalmahmud@gmail.com

জামালপুরের মেলান্দহ উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন।

রোববার বেলা ৩টার দিকে উপজেলার বেতমারী এলাকায় জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
banner

নিহত দুই নারীর পরিচয় জানা যায়নি। আহতরা হলেন দেওয়ানগঞ্জ উপজেলার কাঠারবিল এলাকার মজিবর (৫৫), জীবন মিয়া (৩৫) ও তুষার (৩৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান, দেওয়ানগঞ্জ থেকে জামালপুরগামী একটি সিএনজি চালিত অটোরিকশা বেতমারী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই এক নারী নিহত হন। গুরুতর আহত অপর নারীকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

জামালপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. উজ্জ্বল কুমার সরকার জানান, দুর্ঘটনায় আহত অবস্থায় পাঁচজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে দুই নারীকে মৃত ঘোষণা করা হয়। আহত তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222