রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় পা হারালেন বাংলাদেশি তরুণ আলেম

by hsnalmahmud@gmail.com

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ইয়ামেনি হুতি বিদ্রোহীদের আকস্মিক বোমা হামলায় গুরুতর আহত হয়েছেন বাংলাদেশি তরুণ আলেম মাওলানা সাঈদ আহমেদ। বর্বরোচিত এই হামলায় তিনি একটি পা হারিয়েছেন।

বর্তমানে তিনি রিয়াদের একটি হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন
banner

​জানা গেছে, লালবাগ জামেয়ার ফারেগীন এই তরুণ আলেম ঢাকার কামরাঙ্গীরচরের একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন।

সম্প্রতি ৪৫ জনের একটি ওমরাহ কাফেলার সঙ্গে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমন করেন তিনি।

​হামলার পরপরই তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয় এবং ইতোমধ্যে তার শরীরে একটি বড় অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

একজন আলেম ও শিক্ষকের এমন মর্মান্তিক পরিণতিতে শুভাকাঙ্ক্ষীদের মাঝে গভীর শোক ও স্তব্ধতা নেমে এসেছে। পরম করুণাময়ের দরবারে তার দ্রুত পূর্ণ সুস্থতা ও আরোগ্যের জন্য সব মহল থেকে দোয়া প্রার্থনা করা হচ্ছে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222