ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

by hsnalmahmud@gmail.com

ময়মনসিংহে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও পাঁচজন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে নগরীর আকুয়া বাইপাস মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
banner

নিহতদের মধ্যে একজন একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম মো. সাদেক আলী (২৭)। তিনি জেলার ফুলবাড়িয়া উপজেলার চৌদার গ্রামের আব্দুল খালেকের ছেলে।

তাছাড়া আরেকজন নারী নিহত হয়েছেন। তারা দুইজনই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ আল আমিন। তিনি বলেন, সাদেক আলীর একজন আত্মীয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। তাকে দেখতে সিএনজিচালিত অটোরিকশা দিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন সাদেক। অটোরিকশাতে চালক ছাড়াও আরও চারজন যাত্রী ছিলেন। বেলা সাড়ে ১২টার দিকে আকুয়া বাইপাস মোড় পর্যন্ত আসতেই একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নারীর মৃত্যু হয়। এসময় আহত হন আরও পাঁচজন। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাদেক আলীকে মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222