সৌদিতে প্রবাসী বাংলাদেশীদের জন্য জরুরি নির্দেশনা

by hsnalmahmud@gmail.com

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের সে দেশের স্থানীয় আইনকানুন কঠোরভাবে মেনে চলার পরামর্শ দিয়েছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট। সোমবার (২৮ সেপ্টেম্বর) প্রবাসীদের সুরক্ষায় এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের আইন বা শৃঙ্খলার পরিপন্থী কোনো ধরনের পোস্ট, ভিডিও বা কনটেন্ট ফেসবুক, ইউটিউব কিংবা এক্সে (সাবেক টুইটার) প্রকাশ করা থেকে বিরত থাকতে হবে।

বিজ্ঞাপন
banner

এমনকি এ ধরনের যেকোনো পোস্টে লাইক, কমেন্ট বা শেয়ার করা থেকেও সতর্ক থাকতে বলা হয়েছে। এছাড়া কোনো নথিপত্র ভালোভাবে না পড়ে তাতে সই বা আঙুলের ছাপ না দেওয়ার এবং বিশেষ করে সাদা কাগজে স্বাক্ষর করা থেকে সম্পূর্ণ বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

নিজের ইকামার অপব্যবহার রোধে প্রবাসীদের নিজ নামে অন্য কাউকে সিম কার্ড, গাড়ি বা অন্য কোনো পণ্য কিনে দেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।

কনস্যুলেটের নির্দেশনায় আরও বলা হয়, এক মালিকের ইকামার অধীনে অন্য স্থানে কাজ করা, রাস্তায় পড়ে থাকা কুড়ানো জিনিস বিক্রি করা, অনুমতি ছাড়া ব্যবসা পরিচালনা কিংবা অবৈধভাবে পানি বিক্রির মতো কর্মকাণ্ড সম্পূর্ণ শাস্তিযোগ্য অপরাধ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রবাসীরা আইন ও নিয়মকানুন মেনে চললে নিজেদের জীবন নিরাপদ হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তিও উজ্জ্বল থাকবে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222