অভিযান চলবে, থাকছে না ডেভিল হান্ট নাম

by Fatih Work

রাজধানী ঢাকাসহ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আলোচিত অপারেশন ‘ডেভিল হান্ট’ নাম আর থাকছে না বলে নিশ্চিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে মঙ্গলবার জাতীয় দৈনিকগুলি এ খবর দিয়েছে। খবরে জানা গেছে, প্রধান উপদেষ্টা ‘ডেভিল হান্ট’ নামটির বিষয়ে আপত্তি জানানোর প্রেক্ষিতে এই নাম বদলানোর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

বিজ্ঞাপন
banner

নাম প্রকাশে অনিচ্ছুক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানান, চলমান অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বা অন্যান্য প্রয়োজনে আরও একাধিক অভিযান পরিচালনা করবে। তবে অভিযানের নাম বদলের ব্যাপারে একটা নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চিহ্নিত অপরাধী, সন্ত্রাসী ও মাদক চোরাকারবারিদের ধরতে গত ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে বিশেষ অপারেশন শুরু হয়েছে। সেইসঙ্গে থানাভিত্তিক সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ করে দ্রুত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

এনএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222