তালেবান শাসনে চলছে নারীদের আধুনিক শিক্ষা ও কম্পিউটার প্রশিক্ষণ

by hsnalmahmud@gmail.com

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক মহলে আফগানিস্তানে নারীদের শিক্ষা ও অধিকার নিয়ে নানা আলোচনা ও সমালোচনার মাঝেই আফগান তরুণীদের আধুনিক শিক্ষা গ্রহণের নতুন চিত্র সামনে এসেছে। দেশটির উত্তরানঞ্চলের বালখ প্রদেশে অবস্থিত ‘উম্মুল মুমিনীন আয়েশা (রাঃ)’ বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের কম্পিউটার ও আধুনিক তথ্যপ্রযুক্তি সংক্রান্ত নানা দক্ষতা শেখানো হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) আফগান প্রতিনিধি উস্তাদ ইয়াসিরের করা একটি পোস্ট ও শেয়ার করা ভিডিওর মাধ্যমে এ তথ্য প্রকাশ্যে আসে।

বিজ্ঞাপন
banner

পোস্টে উল্লেখ করা হয়, আফগানিস্তানে মেয়েদের আধুনিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এই বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

প্রকাশিত পোস্টটিতে দাবি করা হয়:

আধুনিক শিক্ষা কার্যক্রম: বিশ্ববিদ্যালয়ে মেয়েদের জন্য তথ্যপ্রযুক্তি ও টেকনোলজিভিত্তিক শিক্ষা সহজলভ্য করা হয়েছে।

প্রচারণার জবাব: পোস্টকারীর মতে, আফগানিস্তানে নারীদের শিক্ষার সুযোগ নেই—আন্তর্জাতিক মহলে প্রচলিত এমন তথ্যের বিপক্ষে এই বাস্তব চিত্রটি একটি স্পষ্ট জবাব।

আন্তর্জাতিক সম্প্রদায় যেখানে আফগানিস্তানে নারীদের উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের ওপর নিষেধাজ্ঞার বিষয়গুলো নিয়ে সোচ্চার, সেখানে এই ধরণের উদ্যোগ দেশটির তথ্যপ্রযুক্তি খাতে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির একটি ইতিবাচক বার্তা দেয়।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222