আফগানিস্তানের রাষ্ট্রীয় বিমান সংস্থা Ariana Afghan Airlines আরও দুটি নতুন বিমান কেনার উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে বিমান ক্রয় কমিটি তুরস্কভিত্তিক কোম্পানি মার্স, Emirates এবং Thales Group–এর সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছে।
বিমান ক্রয় কমিটির নেতৃত্ব দেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোল্লা বখতিয়ার রহমান শারাফত। বৈঠকে একটি এয়ারবাস ও একটি বোয়িং বিমান কেনার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) Hurriyat Newsসহ আফগানিস্তানের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়েছে।
এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন বিমান যুক্ত হলে সংস্থাটির কার্যক্রম আরও শক্তিশালী হবে। ফ্লাইটের সময়সূচি সুসংগঠিত করা, যাত্রীসেবা উন্নত করা এবং নিরাপত্তা মান বৃদ্ধি করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
দেশের বিমান পরিবহন খাতকে আধুনিক ও প্রতিযোগিতামূলক করতে এবং সেবার পরিসর বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে রাষ্ট্রীয় এই বিমান সংস্থাটি।
এনআর/
