রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরে অবস্থিত আশরাফুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এক জনকল্যাণমূলক উদ্যোগের আয়োজন করা হয়। এ উপলক্ষে এতিম শিশুদের মাঝে পায়জামা-পাঞ্জাবি বিতরণ করেন ইসলামিক জনকল্যাণ পার্টির চেয়ারম্যান মুফতি আব্দুল হান্নান ফয়েজী।
পোশাক বিতরণ শেষে তিনি বলেন, ‘এতিম ও অসহায়দের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। সমাজের বিত্তবানরা যদি এই পথে এগিয়ে আসে, তবে দরিদ্র ও সুবিধাবঞ্চিতরা অনেকটাই উপকৃত হবে।’
নতুন পোশাক হাতে পেয়ে শিশুদের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে, যা উপস্থিত সকলকেই আবেগাপ্লুত করে তোলে।
স্থানীয় বাসিন্দারা আয়োজকদের এ মহৎ উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
হাআমা/
