ইকরা হবিগঞ্জে ফ্রুইটস ফেস্টিভাল উদযাপিত

by Masudul Kadir

হবিগঞ্জ প্রতিনিধি :: বিভিন্ন রকম ফল সাজিয়ে, ফলের পরিচয় ও গুণাগুণ বর্ণনা করে ইকরা হবিগঞ্জের শিক্ষার্থীরা মেতে উঠেছিল ফ্রুইটস ফেস্টিভ্যাল ২০২৬ এ।

সোমবার (১৩ জুলাই ২০২৬) দুপুরে ইকরা বাংলাদেশ স্কুল হবিগঞ্জ ও ইকরা দারুল উলূম মাদরাসার উদ্যোগে ইকরা মিলনায়তনে ফল উৎসব অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন
banner

ইকরা হবিগঞ্জ কো-অর্ডিনেটর আবদুর রউফ আশরাফের পরিচালনায় প্রধান অতিথির আলোচনায় হাফিজ মাওলানা মাসউদুল কাদির বলেন, মৌসুমী ফল মানুষের জন্য খুবই উপকারী। শিশুদেরকে বাস্তবে ফলের সঙ্গে সংযোগ করে দিতে, পরিচয় করে দিতে আমরা ফল উৎসবের আয়োজন করেছি।

তিনি বলেন, আমরা শিশুদের দেশি ফল খেতে উৎসহিত করবো। বাড়িতে নতুন গাছ লাগাবো। বৃক্ষ বাঁচলেই আমরা অক্সিজেন পাবো। আমাদের পরিবেশ হবে জীবনবান্ধব। শিশুবান্ধন।
ইকরা বাংলাদেশ স্কুলের সিনিয়র শিক্ষক সাইফুল ইসলাম প্রদর্শিত প্রতিটি ফলের উপকারিতা শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।

ফল উৎসবে ফলের পরিচয়, ফলের গুণাগুণ, একজন ডাক্তার ও একজন রোগী সাজিয়ে ফল দিয়ে চিকিৎসা প্রদান করা হয়। উপস্থিত ভালো পারফর্মকারীদের মধ্যে ফল পুরস্কার দেওয়া হয়। লটারির মাধ্যমে শিক্ষকদের মধ্যে ফলের ঝুড়ি উপহার দেওয়া হয়।

ছাত্র-ছাত্রী, অভিভাবক-অভিভাবিকা, শিক্ষক-শিক্ষিকাদের জন্য ছিল বিভিন্নরকম ফল আপ্যায়নের ব্যবস্থা।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222