ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ বিদায় অনুষ্ঠান ঘিরে শোকাবহ পরিবেশের মধ্যেই দেশটির যেকোনো নেতাকেই ‘নিশ্চিহ্ন’ করে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেন, ইসরায়েলকে ধ্বংস করার পরিকল্পনায় নেতৃত্ব দেওয়ার অভিযোগে তার দেশ খামেনিকে হত্যা করেছে।যারা এ ধরনের কর্মকাণ্ডকে উসকে দেওয়ার চেষ্টা করবে, সেই যেকোনো ইরানি নেতাকেই হত্যা করা হবে।
তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ঘিরে ক্যাৎজ এই হুঁশিয়ারি দেন। ক্যাৎজ আরও বলেন, যেকোনো সময় এবং যেকোনো হুমকির মুখে আত্মরক্ষার জন্য ইসরায়েল সর্বদা প্রস্তুত রয়েছে।
এর আগে ক্যাৎজ বলেছিলেন, খামেনির ছেলে ও উত্তরসূরি মোজতাবাকে ‘হত্যার লক্ষ্যবস্তু’ করা হয়েছে। তার এই মন্তব্যের জেরে তেহরান তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ট্রাম্প তেল আবিবে থাকা তার পোষা প্রাণীদের মুখ বন্ধ রাখার বিষয়ে যুক্তরাষ্ট্রকে প্রতিশ্রুতিবদ্ধ করেছেন। তিনি আরও বলেন, আমাদের জনগণ ও নেতৃত্বের বিরুদ্ধে যেকোনো হুমকির তাৎক্ষণিক ও কঠোর জবাব দেওয়া হবে। সূত্র: আলজাজিরা, সিএনএন।
