আব্দুস সামাদ আজিজ, সিটি রিপোর্টার :
ঢাকা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আজ বাদ জুমআ অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসলামী ছাত্র ফোরাম বাংলাদেশের দাঈ সম্মেলন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অভিভাবক প্যানেল সদস্য মাওলানা মাহমুদুল হাসান আরাবী। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনের সদস্যরা ইতোমধ্যেই অনুষ্ঠানে যোগ দিতে রওনা হয়েছেন।
কেন্দ্রীয় সদস্য মাহাদি হাসান প্রস্তুতি প্রসঙ্গে ৩৬ নিউজকে জানান, “আলহামদুলিল্লাহ! সমস্ত আয়োজন সম্পন্ন হয়েছে। দেশের নানা প্রান্ত থেকে সদস্যগণ ইতোমধ্যেই অংশগ্রহণের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। গুরুত্বপূর্ণ এই প্রোগ্রামে বক্তব্য রাখবেন দেশের শীর্ষ উলামায়ে কেরাম, গবেষক, লেখক ও গুণীজনেরা।”
এছাড়া ইসলামী ছাত্র ফোরামের আহবায়ক প্যানেলের অন্যতম সদস্য রাকিব উদ্দিন রিয়াজ সম্মেলন সফল করতে দেশবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
হাআমা/
