এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন শায়খ আবদুর রহমান আল-সুদাইস

by Fatih Work

পবিত্র রমজান মাস উপলক্ষে মক্কার মসজিদুল হারামে এতিম শিশুদের সঙ্গে ইফতার করেছেন হারামাইন শরিফাইনের ধর্মীয় বিষয়ক দপ্তরের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল-সুদাইস।

বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় ‘আল-ওয়াদাদ অ্যাসোসিয়েশন ফর অরফান কেয়ার’-এর একদল এতিম শিশুর সঙ্গে তিনি ইফতারের দস্তরখানে বসেন। এ সময় মসজিদুল হারামের চত্বরে শায়খ সুদাইসের সঙ্গে শিশুদের অত্যন্ত আনন্দঘন পরিবেশে সময় কাটাতে দেখা যায়। ইফতার পরবর্তী এক আলাপচারিতায় শায়খ সুদাইস শিশুদের খোঁজখবর নেন এবং ওই সংগঠনের পক্ষ থেকে এতিমদের কল্যাণে নেওয়া বিভিন্ন কর্মসূচি ও উদ্যোগের পর্যালোচনা করেন।

বিজ্ঞাপন
banner

অনুষ্ঠানে শায়খ সুদাইস এতিম শিশুদের শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং মানসিক বিকাশে আল-ওয়াদাদ অ্যাসোসিয়েশনের নানামুখী প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, এতিমদের লালন-পালন ও তাদের যত্ন নেওয়া মানবিকতার সর্বোচ্চ নিদর্শনগুলোর একটি, যা নিয়ে সৌদি আরব সর্বদা গর্ববোধ করে। শায়খ সুদাইস আরও উল্লেখ করেন যে, ইসলামের সুমহান শিক্ষা এবং সৌদি সমাজের চিরাচরিত মূল্যবোধের সঙ্গে সংগতি রেখে দেশটির নেতৃত্ব সবসময়ই সুবিধাবঞ্চিত বিশেষ করে এতিমদের কল্যাণে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে। তিনি শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে সব ধরনের রাষ্ট্রীয় ও ধর্মীয় সহায়তার আশ্বাস দেন।

উল্লেখ্য, আল-ওয়াদাদ অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে সৌদি আরবে এতিম শিশুদের জন্য একটি নিরাপদ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। তাদের মূল লক্ষ্য হলো এসব শিশুকে সমাজের মূলধারার সঙ্গে একীভূত করা এবং তাদের স্বাবলম্বী হিসেবে গড়ে তোলা। শায়খ সুদাইসের এই অংশগ্রহণ এতিমদের প্রতি ভালোবাসা ও সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222