এয়ারপোর্ট কার্গোতে আগুন নেভাতে এগিয়ে গেল উত্তরার আলেমরা

by hsnalmahmud@gmail.com

রাজধানীর এয়ারপোর্ট কার্গো টার্মিনালে ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় মানবতার সেবায় এগিয়ে এসেছে বৃহত্তর উত্তরা উলামা পরিষদ। ফায়ার সার্ভিস সদস্যরা যখন আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছিল, তখন সংগঠনটির স্বেচ্ছাসেবক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আগুন নেভানোর কাজে অংশ নেয়। পাশাপাশি তারা আশপাশের মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে সহায়তা করে।

স্থানীয়রা জানান, সংকটের মুহূর্তে উলামা পরিষদের তরুণ স্বেচ্ছাসেবকরা সাহসিকতা ও মানবতার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। সংগঠনের এই উদ্যোগে এলাকাবাসী গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিজ্ঞাপন
banner

ঘটনাস্থলে উপস্থিত থেকে স্বেচ্ছাসেবকদের তত্ত্বাবধান ও নির্দেশনা দেন সংগঠনের সভাপতি মুফতি কামালুদ্দিন, সেক্রেটারি মুফতি নেয়ামতুল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা সোহেল সাদী, মাওলানা ওমর ফারুক, মাওলানা মুহাম্মদুল্লাহ, মাওলানা গাজী মাসুদুর রহমান, মাওলানা জাহিদুল ইসলাম, মাওলানা সাইদুল ইসলাম আজাদ, মাওলানা আফফান মনসুর ও মাওলানা আবু বকরসহ আরও অনেকে।

বৃহত্তর উত্তরা উলামা পরিষদের এই মানবিক অংশগ্রহণ আবারও প্রমাণ করেছে— সমাজ ও মানুষের কল্যাণে আলেম সমাজ সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222