ক্যানসার আক্রান্ত হেফাজতে ইসলামের নেতা মাওলানা ফারুকীকে আর্থিক সহায়তা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী প্রবীণ রাজনীতিবিদ কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের পক্ষ থেকে চিকিৎসা সহায়তায় নগদ অর্থ মাওলানা ফারুকীর হাতে তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, লাবিব একাডেমির প্রিন্সিপাল হাফেজ মাওলানা সালেহ আহমদ আজম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ড. মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম, সাংবাদিক মুফতি এনায়েতুল্লাহ, লেখক মাওলানা ওয়ালী উল্লাহ আরমান, মুফতি রেজওয়ান রফিকী ও লেখক মাওলানা আব্দুল্লাহ আল ফারুক।
ড. মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম বলেন, বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ ও আলেম-ওলামাদের সঙ্গে জিয়া পরিবারের ঐতিহাসিক ও আন্তরিক সম্পর্ক রয়েছে। সেই সূত্র ধরেই আজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ মাওলানা এনামুল হাসান ফারুকীর পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছেন।
এর আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আতিকুর রহমান রুমনের নেতৃত্বে ‘আমরা বিএনপি পরিবার’ তাকে নগদ অর্থ সহায়তা প্রদান করে।
এআইএল/
