খামেনির জানাজায় অংশ নেওয়ায় বাংলাদেশের প্রতি ইরানের কৃতজ্ঞতা প্রকাশ

by Abid vs36

ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল পাঠানোয় বাংলাদেশ সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইরান। ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি এই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

রোববার (৫ জুলাই) রাষ্ট্রীয় প্রটোকল মেনে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি ইরানের পক্ষ থেকে এই বার্তা পৌঁছে দেন।

বিজ্ঞাপন
banner

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর শোক পুনর্ব্যক্ত করেছেন। একই সঙ্গে তিনি এই কঠিন ও সংকটময় সময়ে ইরানের ভ্রাতৃপ্রতিম জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণের ঐতিহাসিক সংহতির ওপর বিশেষ জোর দেন। পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি যেকোনো সংকট নিরসনে খোলামেলা সংলাপ ও কার্যকর কূটনীতির গুরুত্ব তুলে ধরেন। তিনি স্পষ্ট করে বলেন, সামগ্রিক আঞ্চলিক শান্তি এই অঞ্চল এবং এর বাইরের সমস্ত দেশের সম্মিলিত সমৃদ্ধি ও উন্নয়নের জন্য অত্যন্ত অপরিহার্য। সৌজন্য সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশ ও ইরানের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বিষয়ে বিস্তারিত মতবিনিময় করেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222