জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেছেন, গতকাল পুলিশ সংবাদ সম্মেলন করে আমাদের শিক্ষার্থী জোবায়েদের খুনের ঘটনাকে যেভাবে ত্রিভুজ প্রেমের গল্প হিসেবে সাজিয়েছে, আমরা তার তীব্র নিন্দা জানাই।
বুধবার (২২ অক্টোবর) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক রইছ উদ্দীন বলেন, জোবায়েদের হত্যার রহস্য এখনো পুলিশ পুরোপুরি উদ্ঘাটন করতে পারেনি বলে আমরা মনে করি। এটি না করতে পেরে পুলিশ গতকাল এ খুনের পেছনে একটি ত্রিভুজ প্রেমের গল্প সাজিয়ে জোবায়েদের চরিত্র হননের চেষ্টা করছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
পুলিশের উদ্দেশে একাধিক প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেন, মামলার এজাহারে ঘটনার বিস্তারিত বর্ণনা নেই কেন?
এআইএল/
