খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার

by Masudul Kadir

নিজস্ব প্রতিবেদক :: প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বাংলাদেশি শ্রমিকদের জন্য দেশটির শ্রমবাজার খুলে দেওয়া হয়েছে।
এ সুখবর প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের দুই সপ্তাহ পার না হতেই সুখবর দিলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে সিলেট সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই সুখবর দেন মন্ত্রী। তিনি জানান, সোমবার (৬ জুলাই) থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে।

বিজ্ঞাপন
banner

প্রবাসীকল্যাণ মন্ত্রী আরও জানান, খুব শিগগির মধ্যপ্রাচ্য, জাপান, মরিশাসের শ্রমবাজার নিয়েও সুখবর আসবে।

তার আগে আমেরিকার ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রবাসীকল্যাণ মন্ত্রী। এরপর তিনি শ্রমবাজার ও বাংলাদেশের সম্ভাবনা নিয়ে কথা বলেন।

সিলেট সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী
এর আগে গত ২৪ জুন আরিফুল হক চৌধুরী জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্য মালয়েশিয়া সফরের ফলে এই শ্রমবাজার খোলার আশা করা যাচ্ছে। আগামী জুলাই মাসের মধ্যে মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে সুখবর আসতে পারে।

নানা অনিয়মের অভিযোগে ২০১৮ সাল থেকে চার বছর বন্ধ ছিল মালয়েশিয়ার শ্রমবাজার। এরপর ২০২২ সালে ফের খোলে। সে সময় আবারও মাথাচাড়া দিয়ে ওঠে অসাধু চক্র। তার পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের মার্চে মালয়েশিয়া জানায়, তারা আপাতত আর শ্রমিক নেবে না। সেই থেকে বন্ধ ছিল বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার।

এরপর চব্বিশের গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্র্বতী সরকার মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের শ্রমবাজার ফের চালুর ব্যাপারে উদ্যোগী হয়। দেশটির সরকারের সঙ্গে একাধিক বৈঠকও করেন ওই সরকারের সাবেক উপদেষ্টা ড. আসিফ নজরুল। আশাব্যঞ্জক খবরও শোনান।

পরবর্তীতে চলতি বছরের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন এবং প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। প্রথম বিদেশ সফরে গত ২১ জুন তিনি যান মালয়েশিয়ায়।

প্রধানমন্ত্রীর এই সফরে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় আরও শ্রমিক নিয়োগ ও দ্রুত শ্রমবাজার খুলে দেওয়া ছাড়াও দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নেওয়ার বিষয়টি গুরুত্ব পায়।

সে সময় এক যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘আমি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে আরও বেশি বাংলাদেশি শ্রমিক নিয়োগ এবং একই সঙ্গে যত দ্রুত সম্ভব শ্রমবাজার খুলে দেওয়ার বিষয়ে অনুরোধ করেছি। অনিয়মিত (ইরেগুলার) শ্রমিকদের নিয়মিতকরণ, আটক বাংলাদেশিদের দেশে পাঠানোর ইস্যুও তুলে ধরেছি।’

আরও পড়ুন: ২৪ হাজার কোটি টাকা লুট: মালয়েশিয়া শ্রমবাজারে সিন্ডিকেটের অভিযোগ
অন্যদিকে মালয়েশিয়া সরকার বাংলাদেশের শ্রমিক নিয়োগ সংক্রান্ত প্রস্তাব বিবেচনার কথা জানায়। শ্রমবাজার খুলে দেওয়ার ব্যাপারে দেয় সবুজ সংকেত। অবশেষে প্রধানমন্ত্রীর সফরের দুই সপ্তাহ না যেতেই বাংলাদেশের জন্য খুলে গেল মালয়েশিয়ার শ্রমবাজার।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222