জুলাই জাদুঘর ফ্যসিবাদের মুখোশ উন্মোচন করবে: প্রধানমন্ত্রী

by Abid vs36

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ভবিষ্যৎ প্রজন্মের সামনে তাদের পূর্বসূরিদের সঠিক ইতিহাস তুলে ধরবে এবং এর মাধ্যমে ফ্যাসিবাদের আসল মুখোশ উন্মোচিত হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (৫ আগস্ট) সকালে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সম্বলিত এই জাদুঘর উদ্বোধন শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

বিজ্ঞাপন
banner

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জুলাই জাদুঘর আমাদের সংগ্রাম, আত্মত্যাগ আর সাহসকে জাতীয় স্মৃতিতে ধারণ করার একটি ঐতিহাসিক উদ্যোগ। এই জাদুঘর কোনো একক রাজনৈতিক দলের রাজনৈতিক বয়ান প্রতিষ্ঠার প্ল্যাটফর্ম হবে না বলে স্পষ্ট জানিয়েছেন তিনি। তার মতে, গণঅভ্যুত্থান কোনো দল বা গোষ্ঠীর একক কৃতিত্ব নয়, বরং এই মহিমান্বিত কৃতিত্ব দেশের আপামর গণতন্ত্রকামী সব মানুষের।

অনুষ্ঠানে তিনি দেশের ইতিহাসের এই দিনটিকে একটি যুগান্তকারী মাইলফলক হিসেবে অভিহিত করেন। এ সময় বিগত গণঅভ্যুত্থানে প্রাণ হারানো সকল শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। উদ্বোধনের পর এই জাদুঘরটি ছাত্র-জনতার আন্দোলন ও ফ্যাসিবাদী শাসনের নানা দিক দেশের মানুষের সামনে উন্মুক্ত করার ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222