টঙ্গীতে তিলারগাতি এলাকায় অর্ধশতাধিক কারখানার শ্রমিক অসুস্থ

by Fatih Work

ডেস্ক রিপোর্ট:

গাজীপুরের টঙ্গী শিল্পাঞ্চলের তিলারগাতি এলাকায় কনসেপ্ট নিটিং লিমিটেড নামক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানাটির ছুটি ঘোষণা করেছেন কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন বড় দেওড়ার তিলারগাতি এলাকায় কনসেপ্ট নিটিং লিমিটেড নামক কারখানায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
banner

স্থানীয় সূত্র জানায়, কনসেপ্ট নিটিং লিমিটেড কারখানার তৃতীয় তলায় হঠাৎ কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। এ খবরে আরও শ্রমিক অসুস্থ হয়ে পড়লে পর্যায়ক্রমে ৪০-৫০ জনকে হাসপাতালে নেওয়া হয়। শ্রমিকদেরকে চিকিৎসার জন্য টঙ্গীর গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। চিকিৎসকদের ধারণা শ্রমিকরা প্যানিক অ্যাটাকে আক্রান্ত হয়েছে। অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে কারখানা কর্তৃপক্ষ আজকের জন্য ছুটি ঘোষণা করেন।

কনসেপ্ট নিটিং লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা সাজ্জাদুর রহমান বলেন, “প্যানিক অ্যাটাকে ৩০-৩৫ জন শ্রমিক অসুস্থ হয়েছে। আজ কারখানা ছুটি দেওয়া হয়েছে।”

টঙ্গী পশ্চিম থানার ওসি শাহিন খান বলেন, “কনসেপ্ট গার্মেন্টসে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়েছে। তবে কেন অসুস্থ হলো তা খতিয়ে দেখা হচ্ছে।”

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222