ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি হানজালা

by hsnalmahmud@gmail.com

মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন।

রোববার (৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এ বিষয়টি নিশ্চিত করেন তিনি।

বিজ্ঞাপন
banner

হানজালা বলেন, নির্বাচনি এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি জাতীয় পর্যায়ে তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল সেবা সম্প্রসারণে কাজ করার সুযোগ তৈরি হয়েছে। এ দায়িত্বকে তিনি দেশের প্রযুক্তি খাতের অগ্রযাত্রায় ভূমিকা রাখার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন।

তিনি আরও বলেন, আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল যোগাযোগ ব্যবস্থার সুবিধা দেশের সাধারণ মানুষের কাছে আরও সহজ ও কার্যকরভাবে পৌঁছে দিতে দায়িত্বশীলভাবে কাজ করার চেষ্টা করবেন।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222