ঢাকা-১১ আসনের এমপি প্রার্থী শেখ ফজলে বারী মাসউদের ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠিত

by hsnalmahmud@gmail.com

উন্নয়নের অঙ্গীকারকে সামনে রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদকে নিয়ে “মিট দ্যা প্রেস” অনুষ্ঠিত হয়েছে।

বুধবার রাজধানীর বাড্ডার টাই-কিং চাইনিজ রেস্টুরেন্টে সিনিয়র সাংবাদিকদের উপস্থিতিতে এই মতবিনিময় সভা হয়। এতে সভাপতিত্ব করেন প্রার্থী মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

বিজ্ঞাপন
banner

প্রতিযোগিতামূলক রাজনীতি, নির্বাচন প্রস্তুতি এবং ঢাকা-১১-এর সার্বিক উন্নয়ন পরিকল্পনা সাংবাদিকদের সামনে তুলে ধরেন তিনি।

মাসউদ বলেন, ‘আমি উন্নয়ন, স্বচ্ছতা ও ন্যায়ভিত্তিক রাজনীতির প্রতিশ্রুতি নিয়ে মাঠে নেমেছি। জনগণই হবে আমার শক্তি। নির্বাচিত হলে ঢাকা-১১ আসনের প্রতিটি ওয়ার্ডে খাদ্যের ভেজালমুক্ত বাজারসহ নানামুখী উন্নয়ন সাধন করব ইনশাআল্লাহ।

সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা শেখ ফজলুল করীম মারুফ, সহ-প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা কেএম শরীয়াতুল্লাহ, ঢাকা-১১ আসন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মুফতি ফরিদুল ইসলাম, মুফতী মোঃ মাছউদুর রহমান, মুফতী নিজাম উদ্দীন, মুফতী আরমান হোসাইন, মুফতী শাব্বির আহমদ, আলহাজ্ব ইসমাঈল, ইদ্রিস আকন প্রমূখ নেতৃবৃন্দ।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222