তারেক রহমানকে শোকবার্তা পৌঁছে দিয়েছেন নেপাল ও ভুটানের মন্ত্রীরা

by Fatih Work

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে প্রতিবেশী দেশ নেপাল ও ভুটান।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা এবং ভুটানের পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী লিয়নপো ডি. এন. ধুংগেল জাতীয় সংসদ ভবনে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা আনুষ্ঠানিকভাবে শোকবার্তা হস্তান্তর করেন।

বিজ্ঞাপন
banner

বিএনপির মিডিয়া সেল জানায়, ‘গণতন্ত্রের মা’, ‘সাহস ও সংগ্রামের প্রতীক’ এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকারাবদ্ধ আপসহীন নেত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে নেপাল ও ভুটানের পক্ষ থেকে এ শোকবার্তা পাঠানো হয়েছে।

বিএনপি মিডিয়া সেল আরও জানায়, বেগম খালেদা জিয়া ছিলেন দেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি ১৯৪৫ সালে জন্মগ্রহণ করেন এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি বেনজির ভুট্টোর পর মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবেও তিনি পরিচিত।

উল্লেখ্য, মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222