তৃণমূল থেকে খেলাফত মজলিসকে শক্তিশালী করতে হবে : মুহাম্মাদুল্লাহ এমপি

by Fatih Work

ময়মনসিংহ প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিসকে তৃণমূল পর্যায় থেকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে নিয়মিত সাংগঠনিক কর্মসূচি বাস্তবায়নের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ। তিনি বলেন, আদর্শবান, দায়িত্বশীল ও দক্ষ সংগঠক তৈরির কাজ আঞ্জাম দিতে হবে। দায়িত্বশীলকে আন্তরিকতা, জবাবদিহিতা ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালন করে যেতে হবে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বাদ আসর ময়মনসিংহ নগরীর গ্রিন টাওয়ারে অস্থায়ী কার্যালয়ে অবস্থিত বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম) ময়মনসিংহ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশনে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করীমের পরিচালনায় অনুষ্ঠিত অধিবেশনে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি।

অধিবেশনে উপস্থিত ছিলেন জেলা শাখার সহ-সভাপতি মুফতি সারোয়ার হোসাইন, মুফতি আজিমুদ্দিন শাহ জামালী, মুফতি আব্দুল কাদির, মাওলানা আবুল হোসেন, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আবু তাহের, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আজহারুল ইসলাম, মাওলানা মোফাজ্জল হোসাইন খান, মুফতি নাসিরউদ্দিন, হাফেজ রুহুল আমীন বাদশা, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব ফজলুর রহমান, বাইতুলমাল সম্পাদক মাওলানা শরিফুল ইসলামসহ জেলা মজলিসে শূরার সদস্যবৃন্দ।

সভায় জেলার বিভিন্ন উপজেলা শাখার জানুয়ারি থেকে জুন ২০২৬ সময়কালের সাংগঠনিক রিপোর্ট উপস্থাপন ও পর্যালোচনা করা হয়। একই সঙ্গে জুলাই থেকে ডিসেম্বর ২০২৬ সময়কালের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি আরও বলেন, জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দাওয়াতি ও সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকল দায়িত্বশীলের প্রতি প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন তিনি।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222