তেলের দাম ঊর্ধমুখী, বিশ্বজুড়ে বাড়ছে হাইব্রিড গাড়ির বিক্রি

by Fatih Work

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ববাজারে জ্বালানি তেলের অতিরিক্ত মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের পকেটে টান পড়েছে।  বিকল্প হিসেবে হাইব্রিড গাড়ির দিকে ঝুঁকছেন যুক্তরাষ্ট্রের ক্রেতারা। তেলের পাম্পগুলোতে চড়া মূল্যের কারণে আমেরিকানদের মধ্যে হাইব্রিড প্রযুক্তির গাড়ি ও ট্রাক কেনার নজিরবিহীন জোয়ার তৈরি হয়েছে। চলতি বছরের মে মাসে দেশটির সামগ্রিক নতুন গাড়ির বাজার স্থবির থাকলেও হাইব্রিড গাড়ির বিক্রিতে বড় ধরনের লাফ দেখা গেছে।

মোটর ইন্টেলিজেন্সের সাম্প্রতিক প্রকাশিত তথ্য অনুযায়ী, গত বছরের মে মাসের তুলনায় চলতি বছরের মে মাসে হাইব্রিড গাড়ির বিক্রি রেকর্ড ৩৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বাজার বিশ্লেষকরা বলছেন, মূলত মধ্যপ্রাচ্যে চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনা, বিশেষ করে ইরানের সাথে মার্কিন-ইসরায়েল দ্বন্দ্বের জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এই পরিস্থিতি সাধারণ গাড়িচালকদের সাধারণ জ্বালানিচালিত গাড়ি পরিহার করে জ্বালানি সাশ্রয়ী হাইব্রিড বা প্লাগ-ইন হাইব্রিড গাড়ির দিকে ধাবিত হতে বাধ্য করেছে।

বিজ্ঞাপন
banner

চলতি ২০২৬ সালে বাজারে আসা টয়োটা রাভ-ফোর (RAV4) প্লাগ-ইন হাইব্রিড জিআর স্পোর্টের মতো আধুনিক মডেলগুলোর চাহিদা এখন তুঙ্গে। গাড়ি নির্মাতারা জানিয়েছেন, সাধারণ বৈদ্যুতিক গাড়ির (ইভি) তুলনায় হাইব্রিড গাড়ির প্রতি গ্রাহকদের আগ্রহ এখন অনেক বেশি, কারণ এতে একদিকে যেমন মাইলেজ বা জ্বালানি সাশ্রয় পাওয়া যায়, অন্যদিকে ইভির মতো চার্জিং স্টেশন খোঁজার অতিরিক্ত ঝামেলা পোহাতে হয় না।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222