দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে পান-সিগারেট নিষিদ্ধ

by Fatih Work

দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে অবস্থানকালে শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের জন্য পান, সিগারেট ও যেকোনো ধরনের নেশাদ্রব্য গ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

একইসঙ্গে শিক্ষার্থীদের ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম (ENDS)ব্যবহার নিয়েও জোরালো সতর্কতা আরোপের নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বিজ্ঞাপন
banner

চলতি মাসের ১৪ তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব সিফাত উদ্দিন স্বাক্ষরিত এক নীতিমালায় এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এতে বলা হয়, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত নির্দেশনা অনুযায়ী জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন তারা পরিদর্শনকালে শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলোতে শতভাগ ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করার বিষয়টি পর্যবেক্ষণ করেন এবং তা পরিদর্শন প্রতিবেদনে অন্তর্ভুক্ত করেন।

আরও বলা হয়েছে, সকল শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থানকালীন শিক্ষক-শিক্ষার্থীদের পান, সিগারেট বা যেকোনো ধরনের নেশাজাত দ্রব্য গ্রহণ থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের Electronic Nicotine Delivery System (ENDS) ব্যবহার বিষয়ে সতর্ক করার জন্য শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলোতে প্রশিক্ষণপ্রাপ্তদের নির্দেশনা দেওয়ার কথা বলা হয়েছে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222