নরসিংদীতে ৩৬ বছরের রাজনৈতিক জীবনে ৪৩টি মামলা খেয়েছি, এর মধ্যে ৬ বছর ৮ মাস কারাগারে কাটিয়েছি: মহসীন হোসাইন বিদ্যুৎ

by Fatih Work

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর আস্থাভাজন বিএনপির দলীয় নরসিংদী-৫ রায়পুরা আসন থেকে এমপি মনোনয়ন প্রত্যাশী, নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদল সভাপতি এ জেলার মধ্যে সবচেয়ে বেশী মামলা-হামলায় বার বার কারা নির্যাতনের শিকার হন মহসীন হোসাইন বিদ্যুৎ। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার জন্য ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে রায়পুরা উপজেলা বিভিন্ন এলাকায় প্রতিদিন লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভা করে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।
আজ ২২শে অক্টোবর নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মির্জানগর ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার জন্য ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভা করেন মহসীন হোসাইন বিদ্যুৎ। তিনি এ জেলার মধ্যে সবচেয়ে বেশি রাজনীতিক মামলায় কারা বরনসহ বিভিন্ন ভাবে নির্যাতনের শিকার হয়েছেন। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী সৎ সাহসিক নেতা হিসেবে রাজপথে হরতাল, অবোরোধ দলীয় কর্মসুচি বাস্তবায়ন করতে অগ্রনী বলিষ্ঠ ভুমিকা রেখেছেন এবং দলের একজন দক্ষ সাংগঠক হিসেবে ন্যায়-নীতি, দুরদর্শি, আর্দশবান ও বিচক্ষন সাহসী রাজনীতিবিদ হিসেবে সকলের কাছে স্বীকৃতি লাভ করতে সক্ষম হয়েছেন।
জানাগেছে, বিএনপির দলীয় ধানের শীষ প্রতিক নরসিংদী-৫ রায়পুরা আসনের সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী মহসীন হোসাইন বিদ্যুৎ উপজেলার বিভিন্ন এলাকায় ৩১ দফা বাস্তবায়নের জন্য দিন রাত অকান্ত পরিশ্রম করে যাচ্ছেন।শেখ হাসিনার নির্দেশে বিগত দিনে গায়েবী মামলায় ৬ বছর ৮ মাস কারা বরণ করতে হয়েছে। শেখ হাসিনার পেটুয়া বাহিনী দিয়ে তার বাড়ী-ঘর ভাংচুর করে পরিবারের উপর অমানুষিক নির্যাতন করা হয়েছিল। তিনি সৎ, যোগ্য, ত্যাগী, সৎ-সাহসী, কর্মীবান্ধব নেতা হিসেবে দলের মধ্যে বিরাট অবদান রয়েছে। বার বার কারা নির্যাতনের শিকার এবং প্রতিবাদী ও সৎ সাহসী নেতা হিসেবে নরসিংদী জেলার মধ্যে অন্যরকম দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটাতে নিজের জীবন বাজি রেখে তার সমর্থকদেরকে সাথে নিয়ে দলীয় প্রতিটি কর্মসূচী পালন করে বিরাট অবদান রাখতে ত্যাগী নেতা হিসেবে কেন্দ্র, জেলা, উপজেলা, ইউনিয়নসহ তৃণমূল পর্যায়ে আস্থা অর্জন করেছেন। শেখ হাসিনার আমলে মামলা থেকে ছাড়াতে জেলখানায় বন্ধী অবস্থায় ক্ষতিগ্রস্থ নেতাকর্মীদের খোঁজ-খবর নিয়ে সব ধরনের সাহায্য সহযোগিতা করে তাদের পাশে দাড়িয়ে মানবিক কর্মীবান্ধব নেতা হিসেবে সর্ব মহলে স্থান দখল করে নিয়েছেন। শেখ হাসিনার নির্দেশে ডিবি ও র‌্যাব মিলে আমাকে গুম করার জন্য চেষ্টা করেছিল। গুম হওয়ার ৩ দিন পর আমার মা ও ভাই বোন পরিবারের লোকজন বিভিন্ন ভাবে প্রচেষ্টা চালিয়ে আল্লাহর রহমতে উদ্ধার করে ছিলেন। নরসিংদী-৫ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মহসীন হোসাইন বিদ্যুৎ বলেন, “ফ্যাসিষ্ট শেখ হাসিনার আমলে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পরিবারের সবচেয়ে বেশী মামলা, বিভিন্ন নির্যাতনের শিকার হতে হয়েছে। তারেক রহমান এর নেতৃত্বে ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। বিগত ১৭ বছর যাবত ব্যবসা-বাণিজ্য, স্কুল-কলেজ, মসজিদ, মাদরাসসহ প্রতিটি সামাজিক কর্মকান্ডে বিরোধী দলের লোক হওয়ার কারনে আমরা কোথাও কোনো ঠাঁই পাইনি।” তিনি আরো বলেন, “৩৬ বছরের রাজনৈতিক জীবনে ৪৩টি মামলা খেয়েছি এর মধ্যে ৬ বছর ৮ মাস কারাগারে কাটিয়েছি। অনেক বছর ফেরারি হয়ে জীবন বাচাঁতে হয়েছে। জীবনের ঝুকি নিয়ে জেল খানায় নতুবা রাজপথে আনন্দোলন সংগ্রামে করতে হয়েছে। পলাতক ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে বিগত সময় আন্দোলন সংগ্রাম করেছি, রাজপথ থেকে, কোনো দিন পালিয়ে যাইনি। যার জন্য এত এত মামলা, হামলার শিকার হতে হয়েছে। আমার প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশে জেলা বিএনপির সভাপতি খাইরুল কবীর খোকন ও সেক্রেটারী আলহাজ মনজুর এলাহীর নেতৃত্বে আগামী নির্বাচনে নরসিংদীর ৫টি আসন বিজয় নিশ্চিত করানোর জন্য কাজ করে যাব। তারুন্যে অহংকার তারেক রহমান আগামী নির্বাচনে দলের ত্যাগী পরিক্ষীত নির্যাতিত নেতাদেরকে দলীয় মনোনয়ন দিয়ে সাধারন নেতাকর্মীরদের দাবী বাস্তবায়ন করবেন আশা করি। আমাকে মানুষের ভালোবাসা-ই আল্লাহ পাক বাচিয়ে রেখেছেন, মানুষের ভালবাসা-ই আমার সবচেয়ে বড় সম্পদ। রায়পুরার উন্নয়ন এবং মানুষের কল্যাণে আজীবন কাজ করে যেতে চাই।”

বিজ্ঞাপন
banner

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222