নানা-নানির কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

by Fatih Work

দিনাজপুর সফরকালে পরিবারের প্রয়াত সদস্যদের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (১৬ মার্চ) কাহারোল উপজেলার সাহাপাড়া এলাকায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে তিনি স্থানীয় কবরস্থানে গিয়ে নানি বেগম তৈয়বা মজুমদার, নানা ইস্কান্দার মজুমদার এবং বেগম খালেদা জিয়ার খালাতো বোন মীমের কবর জিয়ারত করেন। এ সময় তিনি কবরস্থানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন। প্রধানমন্ত্রীর এই ব্যক্তিগত কর্মসূচির সময় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
banner

এর আগে একই দিনে কাহারোল উপজেলার বলরামপুরের সাহাপাড়ায় খালের খনন কাজ উদ্বোধনের মাধ্যমে একযোগে দেশের ৫৪টি খালের পুনঃখনন কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন প্রধানমন্ত্রী। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ‘দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার খনন’ প্রকল্পের অংশ হিসেবে এই বড় কর্মসূচি হাতে নিয়েছে সরকার। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী খালের পাড়ে নিজে বৃক্ষরোপণ করেন এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ অভিযানের গুরুত্ব তুলে ধরেন। পরবর্তীকালে তিনি পানিসম্পদ মন্ত্রণালয় ও দিনাজপুর জেলা বিএনপি আয়োজিত এক বিশাল সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222