আগামী সংসদ নির্বাচন সামনে রেখে আগামীকাল (বৃহস্পতিবার) থেকে রাজধানী ঢাকাসহ ৩ জেলায় ৩৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে।
আজ বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর পিলখানায় এক সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান এ তথ্য জানান।
তিনি জানান, ঢাকা সেক্টরের আওতাধীন বিজিবি ৫ ব্যাটালিয়ন এলাকায় মোট ৩৮ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হবে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫টি সংসদীয় আসনে ১১ প্লাটুন, সাভার ও ধামরাইয়ের ২টি আসনে ৬ প্লাটুন, ফরিদপুরের ৪টি আসনে ১৩ প্লাটুন এবং মানিকগঞ্জের ৩টি আসনে ৮ প্লাটুন দায়িত্ব পালন করবে।
বিশেষ নিরাপত্তা ও আধুনিক প্রযুক্তিনিরাপত্তা জোরদারে রাজধানীর প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হবে।
লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান আরো জানান, গুরুত্বপূর্ণ স্থানে বিজিবির বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াড মোতায়েন থাকবে।
এআইএল/
