‘নারী শিক্ষার উন্নয়নে মহিলা মাদরাসার অবদান’ শীর্ষক আলোচনা সভা আগামীকাল

by hsnalmahmud@gmail.com

ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া লিলবানাত বাংলাদেশ (বাংলাদেশ কওমি মহিলা মাদরাসা ঐক্য পরিষদ)-এর উদ্যোগে আগামীকাল ১১ জুলাই ২০২৬ (শনিবার) রাজধানীর ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তন, বায়তুল মোকাররম, ঢাকা-এ ‘নারী শিক্ষার উন্নয়নে মহিলা মাদরাসার অবদান’ শীর্ষক আলোচনা সভা, বৃত্তি প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ অনুষ্ঠান চলবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুফতি মুহিব্বুল্লাহ বাকী নদভী, মহাপরিচালক, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা মাহফুজুল হক, মহাসচিব, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড)। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বোর্ডের আহ্বায়ক মুফতি ফয়জুল্লাহ ইব্রাহিমী।

বিজ্ঞাপন
banner

এছাড়া দেশের প্রখ্যাত আলেম-উলামা, শিক্ষাবিদ, গবেষক এবং কওমি মহিলা মাদরাসার দায়িত্বশীলরা অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সনদ বিতরণ করা হবে।

বোর্ডের সদস্য সচিব মুফতি বশীরুল হাসান খাদিমানী এক বিবৃতিতে বলেন, কওমি মহিলা মাদরাসাগুলো দেশে নারী শিক্ষার প্রসার, নৈতিকতা ও ইসলামী মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ আয়োজনের মাধ্যমে নারী শিক্ষার উন্নয়নে কওমি মহিলা মাদরাসার অবদান আরও ব্যাপকভাবে তুলে ধরা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি দেশের সকল আলেম-উলামা, শিক্ষাবিদ, কওমি মহিলা মাদরাসার পরিচালক, শিক্ষক, অভিভাবক, শুভানুধ্যায়ী এবং গণমাধ্যমকর্মীদের অনুষ্ঠানে উপস্থিত থেকে আয়োজনকে সফল করার জন্য আন্তরিক আমন্ত্রণ জানান।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222